সাত হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার এক

সাত হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার এক

শনিবার রাতে CID গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের খাগড়াঘাট স্টেশনের কাছ থেকে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের নাম হাসিবুল সেখ (20), বাড়ি- জলঙ্গীর কীর্তনীয়া পাড়া। পুলিশ সূত্রে খবর, মাড়গ্রাম থেকে বাইকে করে জলঙ্গিতে ওই ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে যাচ্ছিল ওই যুবক। সেই সময় খাগড়াঘাট স্টেশনে সিআইডি তাকে আটক করে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও। রবিবার তাকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হয়েছে।সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওই ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

Leave a Reply

Translate »
error: Content is protected !!