Reported By:- Manoj Das
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়া ৪ মহাজাতি নগর এলাকায় গত মঙ্গলবার ২৮ অক্টোবর সকালে প্রদীপ কর (৫৭) নামের এক নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এনআরসি কার্যকর হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ার আশঙ্কায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে।প্রদীপ করের মৃত্যুর পর তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “যদি কোনো বিজেপি কর্মী এখানে আসে, তবে তাদের কোমরে দড়ি দিয়ে বেধে রাখতে হবে।” এর মাধ্যমে তিনি রাজনৈতিক সংকটের পটভূমিতে জনগণের মধ্যে আতঙ্ক দূর করার চেষ্টা করেছেন।এই ঘটনা এনআরসি কার্যকরণ নিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেটিকে আরও স্পষ্ট করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে এবং সরকারকে বিষয়টির প্রতি নজর দিতে হবে। এখন দেখার বিষয় হবে, এই সংকটের সময় রাজনীতির অঙ্ক কীভাবে জড়িয়ে পড়ে।