ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি

ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি

কান্দি থানার অন্তর্গত গোকর্ন এলাকায় বুধবার সন্ধ্যায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে আহতের নাম আসারুল সেখ, বাড়ি বড়ঞা থানার অন্তর্গত কুমরাই এলাকায় ।গুরুতর জখম অবস্থায় তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

পরিবারের সদস্যরা জানিয়েছেন বহরমপুর থেকে বাড়ি ফেরার পথে গোকর্ন পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, পারিবারিক বিবাদ ও পুরোনো বিবাদের জেরেই এই হামলা চালানো হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ, পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!