মুর্শিদাবাদ জেলা জজ আদালতে বোমা হামলার হুমকি! মেইল ঘিরে চরম আতঙ্ক

মুর্শিদাবাদ জেলা জজ আদালতে বোমা হামলার হুমকি! মেইল ঘিরে চরম আতঙ্ক

হুমকি মেইল ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জজ আদালত চত্বরে। অভিযোগ, মঙ্গলবার একটি ই-মেইলের মাধ্যমে জেলা জজ এবং জেলার অতিরিক্ত দায়রা বিচারকদের SIR সংক্রান্ত বিষয়ে কোনও রকম হস্তক্ষেপ না করার হুমকি দেওয়া হয়েছে।

ওই হুমকি মেইলে আদালত চত্বরে বোমা হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশন-এর সভাপতি আবু বাক্কার সিদ্দিকি

তিনি জানান, মঙ্গলবার সকালে আদালতে এসে বিপুল পুলিশি নিরাপত্তা দেখতে পান। আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি তল্লাশির জন্য আনা হয় স্নিফার ডগ। সমগ্র আদালত চত্বরে তৈরি হয় ভয়ের পরিবেশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হুমকি মেইলের উৎস খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Translate »
error: Content is protected !!