শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন ডি আই সহ গ্রেপ্তার তিন মুর্শিদাবাদে

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন ডি আই সহ গ্রেপ্তার তিন মুর্শিদাবাদে

Reported By:- Binoy Roy

শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে শুক্রবার ফের সি আই ডি টিম বহরমপুর ডি আই অফিসে প্রবেশ করে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সুতির গোঠা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিস তেওয়ারিকে অনেক আগেই গ্রেওফতার করে সিআইডি। শুক্রবার সি আই ডি টিম ডি আই অফিসের বর্তমান ডিআই অমর শীল সহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বহরমপুর সি আই ডি অফিসে। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় ডিআই অফিসের দুই কর্মী অঞ্জনা মজুমদার ও নিত্য গোপাল মাঝিকে। এছাড়াও কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের প্রাক্তন ডি আই পূরবী দে বিশ্বাসকে। অঞ্জনা মজুমদার এবং নৃত্য গোপাল মাঝিকে শারীরিক পরীক্ষার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

Leave a Reply

Translate »
error: Content is protected !!