স্বামীজীর বাড়িতে “দিশা”র দ্বিতীয় বর্ষের শুভ সূচনা -ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য

স্বামীজীর বাড়িতে “দিশা”র দ্বিতীয় বর্ষের শুভ সূচনা -ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য

Reported By:- News Desk

২২শে ফেব্রুয়ারি ২০২৬, রবিবার কলকাতার বিবেকানন্দ রোডে অবস্থিত স্বামী বিবেকানন্দের জন্মভবন-এ সুদামা দেবী ভগবান দাস জয়সওয়াল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘দিশা’-র দ্বিতীয় বর্ষের কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠান।

ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত জীবনের সঠিক পথ নির্ধারণ এবং কর্মদক্ষতার যথাযথ বিকাশ ঘটানোই ‘দিশা’ প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের কর্ণধার শ্রী রসন জয়সওয়াল, যিনি আমেরিকায় প্রতিষ্ঠিত জীবন ছেড়ে মাতৃভূমির টানে দেশে ফিরে এসে ভবিষ্যতের উন্নততর বাংলা ও ভারত গঠনের লক্ষ্যে এই প্রকল্প শুরু করেছেন। ‘দিশা’ কর্মসূচি ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষে পদার্পণ করে সাফল্যের পথে এগিয়ে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া বিধায়ক শ্রীমতি সুক্তি পান্ডে, সাংসদ ও চিকিৎসক ডাঃ শান্তনু সেন, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকশি, সুবীর সাহা, পিয়াল চৌধুরী, শ্রীমতি রূপা মজুমদার, শ্রী শিশির গুপ্ত, মাননীয়া সুনিতা শ্রীবাস্তব সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়েঙ্কা কলেজ অব কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন-এর প্রিন্সিপাল ডঃ অভিজিৎ দত্ত এবং GLF Business School-এর ডিরেক্টর শ্রী অভিজিৎ ব্যানার্জি।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূরদর্শন ও বেতার শিল্পী শ্রী দিব্যেন্দু দত্ত।

এই উদ্যোগ ভবিষ্যতে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর ও কর্মমুখী করে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মত উপস্থিত অতিথিদের।

Leave a Reply

Translate »
error: Content is protected !!