৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হল কিশোরী লেখিকা সাম্প্রীতি মহাজনের প্রথম উপন্যাস

৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হল কিশোরী লেখিকা সাম্প্রীতি মহাজনের প্রথম উপন্যাস

Reported By Mahatab Chowdhury

কলকাতা: ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার প্রাঙ্গণে ৪৯৮ নম্বর স্টলে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল কিশোরী লেখিকা সাম্প্রীতি মহাজন-এর প্রথম বই “His Childhood Sweetheart”। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংলিশ চ্যানেল বিজয়ী রবীন বলদেও এবং বিশিষ্ট শিল্পী পূজা গাঙ্গুলী। নকশালবাড়ির বাসিন্দা ১৪ বছর বয়সী সাম্প্রীতি মহাজন পড়াশোনার পাশাপাশি লেখালেখি ও সংগীতচর্চার সঙ্গে যুক্ত। লেখালেখি তাঁর কাছে কেবল একটি শখ বা পেশা নয়, বরং এক গভীর আবেগ। ছোট বয়স থেকেই সাহিত্যচর্চার প্রতি তাঁর আগ্রহ লক্ষ্যণীয়। “His Childhood Sweetheart” উপন্যাসটি মোট ২৯৫ পৃষ্ঠার একটি রোমান্টিক থ্রিলারধর্মী গল্প। কাহিনির কেন্দ্রে রয়েছে দুই শৈশবের বন্ধু, যারা পড়াশোনার চাপে একে অপরের থেকে আলাদা হয়ে যায় এবং বিদেশে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি দেয়। দীর্ঘ বছর পর দেশে ফিরে তারা আবার একে অপরকে খুঁজতে শুরু করে। অবশেষে যখন তাদের দেখা হয়, তখন বন্ধুত্ব রূপ নেয় গভীর প্রেমে। তবে এই প্রেমের গল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য এবং একাধিক খুনের ঘটনা, যা কাহিনিকে আরও টানটান করে তুলেছে। বইটি বর্তমানে অ্যামাজন, ফ্লিপকার্ট এবং ড্রিমবুক পাবলিশিং ডট কম-এ পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, সাম্প্রীতি মহাজন রাধাকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। অল্প বয়সেই সাহিত্যজগতে তাঁর এই আত্মপ্রকাশ পাঠকমহলে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে বলে মনে করছেন প্রকাশক ও উপস্থিত সাহিত্যপ্রেমীরা।

Leave a Reply

Translate »
error: Content is protected !!