Reported By Mahatab Chowdhury
কলকাতা, ১৭ অক্টোবর ২০২৫: শুক্রবার, ১৭ অক্টোবর, ‘জে আর ফিল্মস’-এর প্রযোজনায় ও জয়ন্তকুমার মণ্ডল পরিচালনায় মুক্তি পেল সামাজিক বাংলা চলচ্চিত্র ‘উপেক্ষিতা’। এই ছবি মুক্তির উপলক্ষে মহেশতলা উৎপল দত্ত মঞ্চে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক ও পরিচালক জয়ন্তকুমার মণ্ডল। তিনি বলেন, “দর্শকদের এই ভাবাবেগ ও ভালোবাসা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই চলচ্চিত্র জীবনের বাস্তব আবেগ ও সংগ্রামকে তুলে ধরেছে।”
চলচ্চিত্রের প্রধান চরিত্রে নবাগত নায়ক অর্ঘ্য, এবং নায়িকার ভূমিকায় রিয়া অভিনয় করেছেন। চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ হল শিশুশিল্পী অস্মিতা সাহা, যার অভিনয় বিশেষভাবে প্রশংসনীয় হয়েছে।
আমাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্রের অন্যতম অভিনেতা ডঃ পার্থসারথি ঘোষ, যিনি জানান, “একটা বাস্তব কাহিনীকে যে এত জীবন্তভাবে তুলে ধরা যায়, তা এই চলচ্চিত্র না দেখলে বোঝা যাবে না।”
‘উপেক্ষিতা’ চলচ্চিত্রটি সমাজের প্রান্তিক মানুষের আবেগ, সংগ্রাম ও স্বপ্নের প্রতিফলন ঘটিয়ে এক শক্তিশালী সামাজিক বার্তা নিয়ে এসেছে।
প্রযোজনা সংস্থা: জে আর ফিল্মস
নির্দেশনা ও গল্প: জয়ন্তকুমার মণ্ডল
মুক্তির তারিখ: ১৭ অক্টোবর ২০২৫
প্রেক্ষাগৃহ: কলকাতা সহ রাজ্যের মোট ১১টি
— জে আর ফিল্মস, কলকাতা
তারিখ: ১৭ অক্টোবর ২০২৫




