Reported By:- Manoj Das
পানিহাটী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা নিয়ে সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্যকর পরিস্থিতি। মোট ৭০০০ ভোটারের মধ্যে ২১০ জন ভুয়ো এবং ৬০ জন মৃত ভোটার রয়েছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিজেপি নেতৃত্ব সরব হয়েছে এবং নির্বাচন কমিশনের ওপর অভিযোগ তুলেছে।বিজেপির দাবি, এই ভুয়ো ও মৃত ভোটারের মাধ্যমে তৃণমূল কংগ্রেস ভোটারদের সঙ্গে প্রতারণা করে নির্বাচনে জয় লাভ করার চেষ্টা করছে। উল্টোদিকে, তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চক্রবর্তী ও স্থানীয় কাউন্সিলার পূজা চৌধুরী নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তাঁরা বলেন, মৃত ভোটারদের পরিবারের সদস্যরা মৃত্যুর সার্টিফিকেট প্রদান করতে পারেননি, তাই ভোটার তালিকা থেকে নাম কাটা যায়নি।এমন পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে, যদি ১৮ নম্বর ওয়ার্ডে এত ভুয়ো ভোটার থাকে, তাহলে গোটা পৌরসভায় ভুয়ো ভোটারের সংখ্যা কত? নির্বাচন কমিশনকে তারা দায়ী করে বলেছে, কমিশন কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে।এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ বেড়ে গেছে, এবং আগামী ৪ নভেম্বর রাজ্যে এসআইআর নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আরও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।