Reported By:- Binoy Roy
বহরমপুরে সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক ইস্যুতে বক্তব্য রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি জানান, বাংলায় ফের বিজেপির রথযাত্রা কর্মসূচি শুরু হচ্ছে—উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ছুটবে বিজেপির রথ। এই প্রসঙ্গে রাজ্য প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
যুব কংগ্রেসের সংগঠন প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, মাত্র দুই দিনেই সব মিলিয়ে প্রায় সাড়ে ১৫ লক্ষ যুব সাথীর ফরম জমা পড়েছে, যা সংগঠনের বিস্তার ও যুবসমর্থনের ইঙ্গিত দেয়।
এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক ইন্দা সভা থেকে পুলিশের বিরুদ্ধে মন্তব্য করায় তাঁকে আইনি নোটিশ দেওয়ার ঘটনাতেও প্রতিক্রিয়া জানান তিনি।
রেল-রাজ্য টানাপোড়েন প্রসঙ্গে অধীরের দাবি, রাজ্য সরকার জমি না দেওয়ায় ১৭০টিরও বেশি রেলওয়ে ওভারব্রিজের কাজ আটকে রয়েছে। দ্রুত জমি দেওয়ার জন্য ফের রাজ্যকে চিঠি দিয়েছে রেল। এই অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে অধীর চৌধুরীর স্পষ্ট বক্তব্য—“ভাতা নয়, চাকরি চাই।”
এদিকে রাজ্য কড়া পদক্ষেপ নেওয়ার আগেই সাতজন AERO-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়েও তিনি মন্তব্য করেন।
ভোটমুখী রাজনীতিতে প্রার্থী নির্বাচন নিয়ে চর্চা তুঙ্গে। ভোট কুশলী সংস্থা আইপ্যাক-এর সার্ভে রিপোর্ট প্রার্থী নির্বাচনে বড় ভূমিকা নিলেও, ২০২৬-এর ভোট যুদ্ধে তৃণমূলের প্রার্থী কারা হবেন তা নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই তৃণমূল ভবনে আবেদনকারীদের বায়োডাটা জমা নেওয়ার জন্য বিশেষ বক্স বসানো হয়েছে।