Reported By:- News Desk


বুধবার এক জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার শেষে মাতা অন্নপূর্ণা-র মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন দিতে চলেছে 'কৈখালি নাগরিকবৃন্দ'। গত ১৫ এপ্রিল মাতৃমূর্তির আবরণ উন্মোচন করে ১০ দিন ব্যাপী আনন্দ উৎসবের শুভ সূচনা করেছিলেন রামকৃষ্ণ মঠ, বারাসাতের সন্ন্যাসী স্বামী পুরুষানন্দ মহারাজ। জেনে রাখা ভালো, এই বছর ৪৩ তম শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা'-র আয়োজন করেছে 'কৈখালী নাগরিকবৃন্দ'।

অন্নপূর্ণা পূজা-র অন্যতম কার্যনির্বাহী সদস্য সুমন ব্যানার্জি জানিয়েছেন, "এখানকার পুজোর সেরা আকর্ষণ 'অন্নকূট'। এই বছর কমবেশি ২৩ হাজার দর্শনার্থী প্রসাদ রূপে মায়ের অন্নভোগ গ্রহণ করেছেন।"




