Reported By:- News Desk

মিডিয়া সংগঠন 'আই টিভি নেটওয়ার্ক' এর 'ইন্ডিয়া নিউজ বিজনেস' চ্যানেলের উদ্যোগে হয়ে গেলো 'ওয়েলথ সামিট'। ১৭ ফেব্রুয়ারি শনিবার, কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিনিয়োগ কৌশল, আর্থিক সাফল্য ও পরিকল্পনা এবং সম্পদ ব্যবস্থাপনা ও সৃষ্টি নিয়ে আলোচনা হয়। কি ভাবে মুনাফা বৃদ্ধি , পুঁজি বৃদ্ধি ও সম্পদ সৃষ্টি করা যায় সে সম্পর্কে বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা তাঁদের অভিজ্ঞতা, উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন।

অনুষ্ঠানে 'ইন্ডিয়া নিউজ বিজনেস' এর পরামর্শদাতা সম্পাদক লাভজিৎ আলেকজান্ডার বলেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য ধার্য করা হয়েছে, তার জন্য ব্যক্তিগত পুঁজি ও সেই সঙ্গে দেশের পুঁজি বৃদ্ধি করা প্রয়োজন। কারণ দেশের আর্থিক সমৃদ্ধি ও ব্যক্তিগত আর্থিক সমৃদ্ধি পরস্পরের সঙ্গে যুক্ত।



