Reported By:- News Desk


স্বর্ণজয়ন্তী বর্ষের প্রাক্কালে কোলকাতার 'মহাজাতি সদন'-এ আজ সংস্থার বাৎসরিক সাধারণ সভা সম্পন্ন করল 'কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেকটরেট অফিসার্স অ্যাসোসিয়েশন' সংক্ষেপে 'সিটিডিওএ'। বলে রাখা ভালো, 'স্টেট গুডস অ্যাণ্ড সার্ভিসেস ট্যাক্স ডিপার্টমেন্ট (বাণিজ্য কর অধিকরণ)-এর ছত্রছায়ায় কাজ করছে এই সংস্থা।সংস্থা প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে আধিকারিকের সংখ্যা আগের থেকে অনেক কমে গেলেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগ রাজ্যের দুই তৃতীয়াংশ রাজস্ব সংগ্রহ করে। ২০২৩-২৪ অর্থবর্ষে 'স্টেট গুডস অ্যাণ্ড সার্ভিসেস ট্যাক্স ডিপার্টমেন্ট' ৬০,৬১৭ কোটি টাকা বাৎসরিক রাজস্ব আদায় করেছে।


