কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে ঘোলা থানায় প্রশাসনিক বৈঠক

কালীপুজো, ছট ও জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে ঘোলা থানায় প্রশাসনিক বৈঠক

Reported BY:- Manoj Das

আসন্ন কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঘোলা থানায় অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। বিভিন্ন পুজো ও উৎসব কমিটির প্রতিনিধিদের ডেকে নিয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঘোলা থানার আইসি রাজকুমার সরকার, সদপুর ট্রাফিক আধিকারিক কুমারেশ ঘোষ, এসিপি ঘোলা শাকিব আহমেদ, পানিহাটি দমকলের ওসি সুদর্শন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক, বিদ্যুৎ দপ্তর ও বন দপ্তরের আধিকারিকরা।

দুর্গাপুজো যেভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং সাধারণ মানুষ উৎসবের আনন্দে মেতে উঠতে পেরেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আসন্ন কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোকে নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। উৎসবের দিনগুলিতে প্রশাসনিক সমন্বয়, নিরাপত্তা ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

Leave a Reply

Translate »