বড়মা মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা দিবসে বিশেষ পুজো, উপস্থিত ব্যারাকপুর ও জগদ্দলের বিধায়ক

Reported by Manoj Das

নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ পুজো ও পূজার্চনার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। সামনেই কালীপুজো, তার আগে বড়মার মন্দিরে প্রতিষ্ঠা দিবসের পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ দেখা যায়।

 

বার্ষিক প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার এবং ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। তাঁরা বড়মার মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন।

 

পুজো দেওয়ার পর জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার বলেন, সকলের মঙ্গল কামনা করেই তিনি বড়মার পুজো দিয়েছেন।

 

এদিকে, আসন্ন কালীপুজোকে সামনে রেখে মন্দির কর্তৃপক্ষের তরফে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঐতিহ্যবাহী বড়মার পুজোয় প্রতিবছরই বহু ভক্তের সমাগম হয়। তাই ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পুজো পরিচালনার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ।

 

বড়মা মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা দিবসের পুজোকে কেন্দ্র করে ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর।

Leave a Reply

Translate »