Reported By Mahatab Chowdhury
কে পি মুভিজ নিবেদিত, সমীর মন্ডল প্রযোজিত ও উজ্জ্বল মিত্র পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের বাংলা কাহিনীচিত্র 'সুকন্যা' মুক্তি পেতে চলেছে জুন মাসের শেষে। তার আগে ১০ মে শুক্রবার, ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবের ব্যাঙ্কোয়েটে এই চলচ্চিত্রের পোস্টার ও ট্রেলর প্রকাশ হলো। ছবির কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পপতি ববি চৌধুরী ও জগন্নাথ গুপ্ত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিয়ে প্রত্যন্ত গ্ৰামের একটি মেয়ের আইপিএস হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলা কাহিনীচিত্র 'সুকন্যা'। এই ছবি নারী শক্তির কথা বলে।





