মুক্তির প্রহর গুনছে ‘আনন্দ আশ্রম’! প্রকাশ্যে এল ছবিটির ট্রেলার ও গান!

মুক্তির প্রহর গুনছে ‘আনন্দ আশ্রম’! প্রকাশ্যে এল ছবিটির ট্রেলার ও গান!

Reported By:- Mahatab Chowdhury

মুক্তির অপেক্ষায় বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’। ‘মা দুর্গা প্রোডাকশন’ নিবেদিত এবং পরিচালক রঞ্জন দত্ত নির্মিত এই কাহিনীচিত্র আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ছবির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রকাশ করা হয় চলচ্চিত্রটির অফিসিয়াল ঝলক (ট্রেলার) এবং সঙ্গীত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের পরিচিত অভিনেতা বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী, পাশাপাশি নবীন প্রজন্মের সঙ্গীতশিল্পী সপ্তক ভট্টাচার্যমাধুরী দে। এদিন পরিচালক রঞ্জন দত্ত জানান, ১৫৭ মিনিট দৈর্ঘ্যের এই কাহিনীচিত্র দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী সামাজিক বার্তা বহন করবে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনী। সেখানে এক প্রভাবশালী বিধায়কের অনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আশ্রম কর্তৃপক্ষের সাহসী প্রতিরোধকে কেন্দ্র করেই এগিয়ে যাবে ছবির গল্প। সমাজের নানা বাস্তব চিত্র এবং মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

লেখক অমল চ্যাটার্জি-র গল্প অবলম্বনে নির্মিত ‘আনন্দ আশ্রম’-এ অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার, শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর, ঋত্বিকা মণ্ডল-সহ একাধিক প্রবীণ ও নবীন শিল্পী।

ছবির গানগুলির গীতিকার ও সুরকার সুমিত আচারিয়া। সঙ্গীত পরিচালনায় তাঁর সুরে কণ্ঠ দিয়েছেন সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র এবং মাধুরী দে

পরিচালকের আশা, সামাজিক বার্তাসমৃদ্ধ এই চলচ্চিত্র দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত হবে এবং বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Translate »