রমজানের শুরুতেই বাবরি মসজিদের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান! নওদা তৃণমূল ব্লক সভাপতির চেক ভাইরাল

রমজানের শুরুতেই বাবরি মসজিদের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান! নওদা তৃণমূল ব্লক সভাপতির চেক ভাইরাল

Reported By:- binoy Roy

মুর্শিদাবাদ: রমজান মাসের শুরুতেই প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে আর্থিক অনুদান দিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ।

জানা গিয়েছে, All India Trinamool Congress-এর নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ বাবরি মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন। এই অর্থ প্রদান করা হয়েছে West Bengal Islamic Foundation of India-এর নামে, যারা এই মসজিদ নির্মাণের ট্রাস্ট হিসেবে দায়িত্বে রয়েছে।

প্রসঙ্গত, শফিউজ্জামান শেখ মুর্শিদাবাদের সাংসদ Abu Taher Khan-এর ভাগ্নে হিসেবেও পরিচিত।

কয়েকদিন আগেই একটি ব্লক সভা থেকে ঘোষণা করা হয়েছিল — “মসজিদ আমরা তৈরি করবো, তার জন্য আসনের প্রয়োজন নেই। মুর্শিদাবাদ জেলার মানুষই মসজিদ নির্মাণ করবে।” সেই প্রতিশ্রুতি মতো রমজানের প্রথম দিনেই এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানা যায়।

ব্যাংক চেকের মাধ্যমে এই অর্থ ট্রাস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। অনুদানের চেকের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে, যেখানে লেখা হয়েছে — “কথা দিয়েছিলাম, কথা রেখেছি।”

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক।

Leave a Reply

Translate »
error: Content is protected !!