Reported By:- News Desk


পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, বিধাননগর পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি পূর্ণিমা নস্কর এবং গায়িকা অভিনেত্রী রাখি দত্তের উপস্থিতিতে সমরপল্লী সার্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হল। এই বছর পুজোটি ২৯ বছরে পদার্পণ করেছে, যা এলাকার মানুষের জন্য একটি বিশেষ উৎসব।পুজোর মুখ্য আহ্বায়ক অনিলকুমার দাস জানিয়েছেন, "আমাদের এই বছর পুজোর মূল উদ্দেশ্য মানবিকতা।" উদযাপনটি মাতৃমূর্তি ও মাতৃমণ্ডপের উদ্বোধনের মাধ্যমে শুরু হয় এবং এরপর উৎসব মঞ্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়।



