প্রতিবেদন: বিনয় রায়
মুর্শিদাবাদের বহরমপুর: ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী ১লা জুন বহরমপুরে কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং বিজেপি সরকারের ‘বন্দেমাতরাম’ সংক্রান্ত উদ্যোগের বিরোধিতা করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন চৌধুরী জানান, বর্তমানে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি অত্যন্ত নড়বড়ে হয়ে গেছে। তিনি অভিযোগ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নেতারা এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছেন। চৌধুরীর দাবি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল ছেড়ে অন্য কোনো দলে যোগদানের জন্য একটি হিড়িক চলছে।
তৃণমূলের ভবিষ্যৎ প্রসঙ্গে কংগ্রেস নেতা মনে করেন, আগামী দিনে তৃণমূল পার্টি বিরোধী দল হিসেবে কতটা সম্মান পাবে তা বলা খুবই কঠিন।
এছাড়াও তিনি বর্তমান বিজেপি সরকার বন্দেমাতরাম গান সকল স্তরে শুরু করার জন্য যে প্রক্রিয়া শুরু করেছে তার তীব্র বিরোধিতা করেন। তার বক্তব্যে উহ্য করে প্রকাশ করেন যে, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা ইতিমধ্যেই তার সাথে যোগাযোগ করছেন এবং কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।

