বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির উদ্যোগে ৩১তম কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, সম্মানিত হলেন ৩৫৫ জন শিক্ষার্থী

বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির উদ্যোগে ৩১তম কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, সম্মানিত হলেন ৩৫৫ জন শিক্ষার্থী

News By: Manoj Das

শিক্ষা ও মেধার স্বীকৃতি দিতে বেলঘড়িয়া ক্লাব প্রতিষ্ঠান সমন্বয় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৩১তম কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান। কামারহাটি পৌর অঞ্চলের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, CBSE ও CISCE (দিল্লি বোর্ড)-এর কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় কামারহাটি পৌরসভার নজরুল মঞ্চে।

 

অনুষ্ঠানের সূচনায় সঙ্গীত পরিবেশন করেন সঞ্চিতা রায় নন্দী। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাশ্বতী গুহ ও পার্থ ব্যানার্জি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক সুদিন চট্টোপাধ্যায়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক (ড.) সুমিত রায়, জাতীয় শিক্ষিকা ও বেলঘড়িয়া মহাকালী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রাবণী সেনগুপ্ত, প্রাক্তন কামারহাটি পুরপ্রধান তমাল দে, প্রাক্তন ABTA রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, অধ্যাপিকা সবিতা চৌধুরী, অধ্যাপক নিলয় সাহা-সহ বহু বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক ও অধ্যাপক।

 

এ বছর মোট ৩৫৫ জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে—

 

মাতৃভাষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৬ জন,

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সেরা ১৩ জন,

মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নম্বরপ্রাপ্ত ৬২ জন,

উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নম্বরপ্রাপ্ত ৯২ জন,

এছাড়াও CBSE ও CISCE বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বহু কৃতী ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা হয়।

 

বিশিষ্ট অতিথিদের হাত থেকে স্মারক, উত্তরীয় ও সম্মাননা গ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং সমাজ ও দেশের উন্নয়নে নিজেদের মেধাকে কাজে লাগানোর আহ্বান জানান।

 

সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রাক্তন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানস মুখার্জি বলেন, গত তিন দশকেরও বেশি সময় ধরে এই সংবর্ধনা অনুষ্ঠান এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করে আসছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Translate »