আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘের উদ্যোগে জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবির, উপকৃত বহু মানুষ

আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘের উদ্যোগে জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবির, উপকৃত বহু মানুষ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা

কলকাতা: আমহার্স্ট স্ট্রিট সনাতনী সংঘের উদ্যোগে কলকাতার ১৫/২/সি, বলাই সিংহ লেনে অনুষ্ঠিত হলো এক জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবির। সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে রক্তে শর্করা (ব্লাড সুগার), রক্তচাপ, ইসিজি, সাধারণ চিকিৎসা, দন্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ফিজিওথেরাপি এবং বাত রোগ সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যে এই পরিষেবা পেয়ে এলাকার বহু মানুষ উপকৃত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রম সংঘের কার্তিক মহারাজ, কাউন্সিলর মিনা দেবী পুরোহিত, বিজেপির মিডিয়া কনভেনর চন্দ্রশেখর বসুটিয়া এবং বিজেপির উত্তর কলকাতা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাঁরা আয়োজকদের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

রামকৃষ্ণ নার্সিং হোমের সহযোগিতায় আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন আনন্দ শাউ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে গোটা কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Translate »