ব্যারাকপুরে নতুন S-11B সরকারি বাস পরিষেবার সূচনা, সাধারণ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

ব্যারাকপুরে নতুন S-11B সরকারি বাস পরিষেবার সূচনা, সাধারণ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত

Reported by: Manoj Das

ব্যারাকপুর | নিজস্ব সংবাদদাতা: মনোজ দাস

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও কলকাতার মধ্যে যাতায়াত আরও সহজ, দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় করতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC) নতুন S-11B বাস পরিষেবা চালু করল। নতুন এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ব্যারাকপুর কোর্ট প্রাঙ্গণে

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে নতুন এই বাস পরিষেবার উদ্বোধন করেন মাননীয় শ্রী অর্জুন সিং, ভারপ্রাপ্ত পরিবহন ও শ্রম মন্ত্রক

নতুন S-11B বাসটি ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বি.টি. রোডসি.আর. অ্যাভিনিউ হয়ে চলাচল করবে। এর ফলে ব্যারাকপুর-সহ উত্তর শহরতলির হাজার হাজার নিত্যযাত্রীর যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

 

অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের আধিকারিক, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা যায়। নতুন এই পরিষেবা চালু হওয়ায় কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং প্রতিদিন কলকাতায় যাতায়াতকারী যাত্রীদের বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Translate »