কুঞ্জঘাটায় কংগ্রেস এজেন্টকে মারধর, বাবাকেও আক্রমণ – তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

কুঞ্জঘাটায় কংগ্রেস এজেন্টকে মারধর, বাবাকেও আক্রমণ – তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

প্রতিবেদন: বিনয় রায় | GT Live News

মুর্শিদাবাদের কুঞ্জঘাটা এলাকার ১ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন এক কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

আক্রান্ত এজেন্টের নাম মনোরঞ্জন সরকার। অভিযোগ, ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর বাবা বিষ্ণু সরকার। গুরুতর আহত অবস্থায় বিষ্ণু সরকারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুথে কাজ করার সময় কংগ্রেসের এজেন্টকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে পিতাকেও মারধর করা হয়।

এখনও পর্যন্ত এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

Leave a Reply

Translate »