ডোমকল হাসপাতালে পরিকাঠামোগত ঘাটতি! তিন মাসে উন্নয়নের আশ্বাস জেলাশাসকের |

ডোমকল হাসপাতালে পরিকাঠামোগত ঘাটতি! তিন মাসে উন্নয়নের আশ্বাস জেলাশাসকের |

Reported By:- Masud Rana

ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিকাঠামোগত একাধিক ঘাটতি রয়েছে— তা স্পষ্ট জানালেন মুর্শিদাবাদের জেলাশাসক নীতিন সিংহানিয়া। বুধবার তিনি হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের পুরো পরিবেশ ও পরিষেবা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন।

জেলাশাসক জানান, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন এবং রোগী পরিষেবা আরও সহজতর করার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের লক্ষ্য— আগামী তিন মাসের মধ্যেই জরুরি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা। তিনি ডোমকল মহাকুমার অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রগুলির দিকেও নজর দেওয়ার নির্দেশ দেন, যাতে গোটা মহকুমাজুড়ে স্বাস্থ্য পরিষেবার মান বাড়ে।

পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডোমকল মহাকুমা শাসক IAS শুভঙ্কর বালা, ডোমকল ব্লক আধিকারিক শঙ্খদীপ দাস, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রশাসনের বক্তব্য— খুব অল্প সময়ের মধ্যেই হাসপাতালের পরিবেশ, পরিকাঠামো এবং পরিষেবা আরও উন্নত হবে, যাতে ডোমকলের মানুষ উন্নতমানের চিকিৎসা পরিষেবা পান। উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Translate »