Reported By Binoy Roy
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের নাটকীয় পরিবর্তনের মধ্যেই ঘটল নৃশংস হত্যাকাণ্ড। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের পতনের কিছু ঘণ্টার মধ্যেই গুলি করে খুন করা হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ও আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ-কে।
জানা গেছে, গতকাল রাতে মুর্শিদাবাদের সুতি মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে তারা এলোপাথাড়ি ১০ রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথ রথের।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারীরা মোটরসাইকেলে এসেছিল এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়।
খবর ছড়িয়ে পড়তেই মুর্শিদাবাদের সুতির মানিকপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ব্যাপক অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। ঘন্টার পর ঘন্টা ধরে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বিজেপি নেতৃত্ব এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী নিজে এক বিবৃতিতে বলেছেন, “এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।”
সুতিতে জাতীয় সড়কের পাসে বসে অবস্থান বিক্ষোভ প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে নৃশংশভাবে গুলি করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনিতি ।
গাড়ি থামিয়ে গুলি করে হত্যাকাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের সুতির মানিকপুরপুরে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে বিশাল অবস্থান বিক্ষোভে শামিল হলেন বিজেপি কর্মী-সমর্থকরা।
জানাগেছে, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি লক্ষ্য করে চালানো হয় দশ রাউন্ড এলোপাথাড়ি গুলি। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রনাথবাবুর। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
ঘটনার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সুতির মানিকপুর ১২ নম্বর জাতীয় সড়কের মোড়ে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদের সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা।

