নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ.জাকারিয়া
উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোয়েমোহনায় রাইজিং পয়েন্ট স্কুলের নিকটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো ‘মেডিপয়েন্ট ফার্মেসি’-র। ফিতে কেটে নতুন এই ফার্মেসির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য মানুষ এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে জেনুইন ও মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। আধুনিক পরিষেবা ও উন্নত গ্রাহকসেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে এই ফার্মেসি।
মেডিপয়েন্ট ফার্মেসিতে সব ধরনের ব্র্যান্ডেড ওষুধের পাশাপাশি মেডিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল সামগ্রী, বেবি কেয়ার প্রোডাক্টসহ বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী পাওয়া যাবে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে হোম ডেলিভারি পরিষেবারও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও WhatsApp-এর মাধ্যমে ওষুধ অর্ডার করার সুবিধা থাকায় বাড়িতে বসেই প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সুগার টেস্টের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
এলাকাবাসীর মতে, দোয়েমোহনা ও সংলগ্ন অঞ্চলের মানুষের জন্য মেডিপয়েন্ট ফার্মেসি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন এই প্রতিষ্ঠান এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য, নির্ভরযোগ্য এবং উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

