প্রতিবেদন: মনোজ দাস
কলকাতার একটি হাসপাতালে মঙ্গলবার ১৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্সের গবেষক জিষ্ণু বসু, স্বামী কৃপাকরানন্দ মহারাজ, হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান এবং হাসপাতাল সুপার নিলয় মণ্ডল-সহ বিশিষ্ট চিকিৎসক ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা, গবেষণা, আধুনিক চিকিৎসা পরিকাঠামো এবং রোগী পরিষেবার উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। অতিথিরা হাসপাতালের গত ১৭ বছরের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এদিন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কর্মীদের অবদানেরও প্রশংসা করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং আধুনিক চিকিৎসা সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবে।

