নোয়াপাড়ায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

নোয়াপাড়ায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি

Reported by Manoj Das

ভোটগ্রহণ শেষ হতেই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর কুন্ডু বাড়ি এলাকায় বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

অভিযোগ, ভোট মিটতেই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি হয় এবং এরপর বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বিজেপি কর্মীদের দাবি, মানুষের সমর্থন হারিয়ে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এই ধরনের গুন্ডাগিরির আশ্রয় নেওয়া হয়েছে।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Translate »