Repoted By:- Manoj Das
পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার আরও জোরদার করলেন All India Trinamool Congress-এর প্রার্থী Tirthankar Ghosh।
এদিন তিনি পানিহাটি পৌরসভার অন্তর্গত ৩৪ নম্বর ওয়ার্ডে জনসংযোগমূলক প্রচারে অংশ নেন। এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ প্রার্থনা করেন।
প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন তৃণমূল প্রার্থী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও নেতৃত্বরা, যারা প্রচারকে আরও সংগঠিত করে তোলেন।
দলীয় সূত্রে দাবি, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই ভোটের ময়দানে নামছেন তীর্থঙ্কর ঘোষ। স্থানীয় স্তরে এই জনসংযোগ কর্মসূচি ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, পানিহাটিতে প্রতিটি ওয়ার্ড ধরে ধরে প্রচার চালিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে তৃণমূল।

