Reported By:- News Desk
মুক্তি পেল 'পৃথ্বী ফিল্মস' নিবেদিত, কৃষ্ণা গুপ্তা প্রযোজিত এবং এম সেলিম পরিচালিত বাংলা কাহিনীচিত্র 'দুগ্গা'-র পোস্টার ও টিজার।

আজ সায়াহ্নে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল 'দুগ্গা'-র পোস্টার ও টিজার।
সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাহিনীচিত্রের পরিচালক এম সেলিম জানিয়েছেন, "গ্রামের এক মেয়ের বিবাহ, বিবাহোত্তর জীবনে হাতবদল হয়ে নিষিদ্ধপল্লিতে পৌঁছানো ও পরবর্তী সময়ে সেই মেয়ের পলায়ন এবং প্রতিষ্ঠা লাভের কাহিনী নিয়েই নির্মিত হবে পৌনে দুঘণ্টার কাহিনীচিত্র 'দুগ্গা'। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মহালয়ার আগে মুক্তি পাবে এই কাহিনীচিত্র।"



