ফরাক্কা: গোপন সূত্রে খবর পেয়ে রাতের অভিযানে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করলো ফরাক্কা থানার পুলিশ।
মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের খোসালপুর সংলগ্ন ফিডার ক্যানেল ধার থেকে শুক্রবার গভীর রাতে ২০–২২টি তাজা বোমা উদ্ধার হয়।
ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল লাগোয়া এলাকা থেকে উদ্ধার হওয়া বোমাগুলি অত্যন্ত শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।
কে বা কারা এই বোমাগুলি মজুত করছিল, তা জানতে শুরু হয়েছে তদন্ত।
নাশকতার পরিকল্পনা নাকি গোষ্ঠীদ্বন্দ্ব—সবদিকই খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

