Reported By:- Manoj Das
বরানগরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। All India Trinamool Congress প্রার্থী Sayantika Banerjee-র এক মন্তব্যকে ঘিরে শুরু হল বিতর্ক ও বিক্ষোভ।
অভিযোগ, তিনি বরানগরবাসীকে ‘গামলা’ বলে মন্তব্য করেছেন। এই মন্তব্যের প্রতিবাদে সরব হয় Baranagar People Forum। সংগঠনের পক্ষ থেকে অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়—গামলা, জল ও মাছ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সদস্যরা।
বিক্ষোভকারীদের দাবি, বিধায়িকা হিসেবে বরানগরের উন্নয়নে কোনও উল্লেখযোগ্য কাজ হয়নি, তার পরেও সাধারণ মানুষকে এইভাবে অপমান করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বরানগরের ইন্দ্রপুরী মোড়ে পথ অবরোধ করা হয়, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে Sayantika Banerjee-র সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও তার জেরে তৈরি হওয়া বিতর্ক ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে।

