প্রতিনিধি: মনোজ দাস
বারাকপুর, ১ মে ২০২৬: ভারতের ISC (ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় দেশের প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন বারাকপুরের হরিসভার বাসিন্দা অনুস্কা ঘোষ। তাঁর এই অসাধারণ সাফল্যের পর বাড়িতে উপস্থিত হলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। একদিকে বামনেতা সুজন চক্রবর্তী, সৃজন ও কলোতান এবং গার্গী। অন্যদিকে বিজেপির নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং ও কৌস্তভ বাগচি।
অনুস্কা বামপন্থায় বিশ্বাসী এবং ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয়, তাহলে রাজনীতি করবো।”
অনুস্কা ঘোষ (ISC-তে দেশের প্রথম):
“আমি প্রথমে নিজের পড়াশোনা ও দক্ষতা বাড়াতে চাই। মানুষের সেবা করতে পারলেই সেটা বড় অর্জন। দেশের প্রয়োজনে রাজনীতিতে আসতে দ্বিধা করবো না।”
তবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী অনুস্কাকে উপদেশ দিয়ে বলেন, “আগে অনুস্কা নিজেকে গড়ুক, তারপর দেশ গড়ার জন্য রাজনীতি করবে। নিজে তৈরি না হলে দেশ গড়া সম্ভব নয়।”
সুজন চক্রবর্তী (সিপিএম নেতা):
“অনুস্কা মেধাবী। ওকে বলেছি, নিজেকে প্রথমে শক্তিশালী করো। তারপর দেশের জন্য কিছু করা যাবে।”
অন্যদিকে বিজেপি নেতা অর্জুন সিং অনুস্কার প্রতি আশীর্বাদ জানিয়ে বলেন, “আমি এর আগেও মাধ্যমিকে ওর বাড়িতে এসেছিলাম। ওকে বলেছিলাম, ও সবার সেরা হবে। এবারও বলছি, অনুস্কা ভবিষ্যতে দেশের একজন শীর্ষ ব্যক্তিত্ব হবে।”
অর্জুন সিং (বিজেপি নেতা, নোয়াপাড়া প্রার্থী):
“অনুস্কা প্রতিভাবান। ওকে আমি আগেও বলেছি, ও সবার সেরা হবে। এবারও বলছি – ও দেশের টপ ব্যক্তিত্বদের একজন হবে।”
উল্লেখ্য, অনুস্কা ঘোষের এই সাফল্যে বারাকপুর জুড়ে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। একই বাড়িতে বাম ও বিজেপি নেতাদের উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

