ভোট দিলেন কংগ্রেসকে, তার জন্যই বাড়িতে হামলা! বহরমপুরে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ভোট দিলেন কংগ্রেসকে, তার জন্যই বাড়িতে হামলা! বহরমপুরে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রতিবেদন বিনয় রায় 

বহরমপুর, ১ মে ২০২৬ :
ভোটপরবর্তী হিংসার নতুন অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে এক কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বিবরণ

বুধবার রাতে দৌলতাবাদ থানার বেঁউচিতলা গ্রামে ওই হামলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফলাফল প্রকাশের আগেই এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা ওই কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের উপর হামলা করে।

অধীর চৌধুরী ঘটনাস্থলে

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই কংগ্রেস কর্মীর বাড়িতে পৌঁছান বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আহত পরিবারের সদস্যদের দেখে তিনি ক্ষোভ উগরে দেন।

অধীর চৌধুরী সাংবাদিকদের বলেন,

“দৌলতাবাদ থানার পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। ভোট দিতে গিয়েই এই বাড়ির উপর হামলা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তবে আমি থেমে থাকার পাত্র নই। আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের পরে আমি এই থানা ঘেরাও করবো। পুলিশের এই আচরনের জবাব দিতে হবে।”

এলাকায় উত্তেজনা

অধীর চৌধুরীর বক্তব্যের পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। আগামী ৪ মে ভোটের ফল প্রকাশের পর থানা ঘেরাওয়ের ডাক দেওয়ায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

তৃণমূলের পাল্টা অভিযোগ

অপরদিকে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এই ঘটনা কংগ্রেসের নিজেদের তৈরি করা নাটক মাত্র। একটি শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

Leave a Reply

Translate »