মদন মিত্রের উস্কানিতেই হামলা ? কামারহাটিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

মদন মিত্রের উস্কানিতেই হামলা ? কামারহাটিতে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে!

Reported By:- Manoj Das

বেলঘড়িয়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা নতুন করে চরমে উঠেছে এক হামলার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, Madan Mitra-এর একটি উস্কানিমূলক ফেসবুক লাইভের প্রভাবেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল কর্মী সন্দীপ দাস, যিনি উন্নয়ন ক্লাবের সম্পাদক হিসেবেও পরিচিত, ২৩ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর উপর হামলা চালান বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।

আক্রান্ত বিজেপি কর্মীর পক্ষ থেকে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানাতে থানায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা Arup Chowdhury এবং আইনজীবী তথা বিজেপি নেতা Sudipta Roy

তাঁদের দাবি, অভিযুক্ত সন্দীপ দাস নিজেকে সমাজসেবক ও সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দেন এবং পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।

অন্যদিকে, এই ঘটনার জন্য সরাসরি Madan Mitra-কে দায়ী করছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, তাঁর ফেসবুক লাইভে উস্কানিমূলক বক্তব্যের জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। যদিও পরে সেই লাইভটি সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Translate »