Reported By:- Manoj Das
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো বৃহস্পতিবার সকাল ১০টায়। West Bengal Board of Secondary Education-এর পক্ষ থেকে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে Rahara Ramakrishna Mission Boys’ Home। রাজ্যের প্রথম দশের মেধাতালিকায় একসঙ্গে চারজন ছাত্র স্থান করে নিয়ে নজর কেড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।
ষষ্ঠ স্থান অধিকার করেছে আদ্রিজ গোস্বামী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২, শতাংশের হিসেবে ৯৮.৮৫। সপ্তম স্থান অর্জন করেছে অনীশ দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১, শতাংশের হিসেবে ৯৮.৭১। নবম স্থানে রয়েছে সূর্যস্নাত বর্মন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯, শতাংশের হিসেবে ৯৮.৪২। দশম স্থান অধিকার করেছে সৃজন দে সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮, শতাংশের হিসেবে ৯৮.২৮।
এই অসাধারণ ফলাফলে খুশির হাওয়া বইছে গোটা স্কুলজুড়ে। শিক্ষক-শিক্ষিকা, মহারাজদা এবং ছাত্রদের পরিবার সকলেই উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম থেকে একসঙ্গে চারজন ছাত্র প্রথম দশে স্থান পাওয়ায় গর্বিত স্কুল কর্তৃপক্ষ।
সফল ছাত্রদের মধ্যে দু’জন ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তাঁদের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন সকলেই। আগামী দিনে আরও বড় সাফল্যের মাধ্যমে রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক—এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের।