মানবতার স্পর্শে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ রতন দত্ত ও আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের

মানবতার স্পর্শে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ রতন দত্ত ও আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের

Reported By News desk

কলকাতা: সমাজের প্রান্তিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে উত্তর কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ বিশেষ এক সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “মানবতার স্পর্শে” শীর্ষক এই কর্মসূচির উদ্যোক্তা ছিল রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটিআর পি ওয়েলফেয়ার ট্রাস্ট

অনুষ্ঠানে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের হাতে বস্ত্র (শাড়ি ও ধুতি) তুলে দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। বিশেষ উদ্যোগে সোনাগাছি এলাকার যৌনকর্মীদের কয়েকজন পুত্র ও কন্যার হাতে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়, যা সত্যিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত অতিথিরা সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।

এই অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন —

  • তাপস রায় (এমএলএ),

  • বিজয় ওঝা (এমএলএ)।

এছাড়াও উপস্থিত ছিলেন —

  • তমোঘ্ন ঘোষ (সভাপতি, উত্তর কলকাতা বিজেপি),

  • দেবাশীষ পাইন (রাজ্য কমিটির সদস্য),

  • সঞ্জয় রায় (ট্রাস্টি, হিন্দু সৎকার সমিতি),

  • সুমিতা রায় (প্রেসিডেন্ট, আর পি ওয়েলফেয়ার ট্রাস্ট),

  • সুচরিতা পাল-সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন —

  • মীনাদেবী পুরোহিত,

  • মহাশ্বেতা মুখার্জি,

  • স্বর্ণালী ঘোষ,

  • চলচ্চিত্র পরিচালক বিমল দে,

  • গৌতম সরকার,

  • চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী,

  • জয় নারায়ণ সিং।

অনুষ্ঠানের আয়োজকদের বক্তব্যে জানানো হয়, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ‘মানবতার স্পর্শে’ এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সার্বিক সঞ্চালনায় ছিলেন সোমনাথ সাহা

Leave a Reply

Translate »