ভারত-বাংলাদেশ সীমান্তে ৯৮৮ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে ৯৮৮ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল বিএসএফ

মুর্শিদাবাদের জলঙ্গির ফরাজিপাড়া ভারত-বাংলাদেশ আন্তর্জতিক সীমান্ত এলাকা থেকে উদ্ধার ৯৮৮ ইয়াবা ট্যাবলেট, উদ্ধার করল ১৪১ নাম্বার ব্যাটেলিয়ন বিএসএফ। জার বাজার মূল্য আনুমানিক ৪৯৪০০০ টাকা।

বিএসএফ জানা যায়: মেঘলা আকাশ ও রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গভীর রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টায় ছিল কিছু পাচারকারী। কিন্তু কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের চিহ্নিত করে তাদের দিকে এগিয়ে যায়।

বিএসএফের গন্ধ পেয়ে প্রথমে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ইয়াবা ট্যাবলেট ফেলে তারা পালিয়ে যায়।

Leave a Reply

Translate »