Reported By;- Binoy Roy
আজকের সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে যুবসাথী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়িয়েছেন, তা রাজনৈতিকভাবে বিরোধী শিবির বিশেষত বামদলগুলিকে চাপে ফেলেছে। সিপিআইএম রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনেই এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গিয়েছে।
এদিকে পরীক্ষায় নকল রুখতে স্কুল সার্ভিস কমিশনের তরফে নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১৭ লক্ষ পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে, জুতো নয়, চটি পরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
অন্যদিকে ‘বন্দেমাতরম’ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করা হয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল-এর ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে এবং আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
SIR প্রক্রিয়ায় তথ্য যাচাইয়ের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন না হলে দিল্লিতে সময় বৃদ্ধির আবেদন জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রয়োজনে সময় বাড়ানো হলেও নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করাই লক্ষ্য।
এছাড়াও আরামবাগে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দিতে লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী মোহন্তকে। প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রীকে সাধুবাদও জানান তিনি।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে তৃণমূল নেতার এক লক্ষ টাকা অনুদান এবং কংগ্রেস নেতা শশী থারুর-এর AI সামিট প্রসঙ্গে মন্তব্যও উঠে আসে আজকের বৈঠকে।

