বহরমপুরে তৃণমূল অফিস ভাঙচুর ও পতাকা সরানোর নাটক! কী বললেন কাঞ্চন মৈত্র?

বহরমপুরে তৃণমূল অফিস ভাঙচুর ও পতাকা সরানোর নাটক! কী বললেন কাঞ্চন মৈত্র?

Reported By Binoy Roy

ভোটের ফল ঘোষণার পর বহরমপুরের একাধিক তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও গেরুয়া পতাকা টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ‘গান্ধীগিরির’ পথে হাঁটলেন সদ্য বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি দাবি করেন, রবিবার রাতে ভাঙচুর চালিয়েছে তৃণমূল ও কংগ্রেসের লোকজন, কিন্তু দখলদারি ও তোলা আদায় বন্ধ করতে পারেন বিজেপি।

কী ঘটেছিল রবিবার রাতে?

নির্বাচনের ফল প্রকাশের পর বহরমপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুর এবং সেখানে বিজেপির গেরুয়া পতাকা টাঙানোর অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে খবর, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

কাঞ্চন মৈত্রর ‘গান্ধীগিরি’

ঘটনার পর সোমবার কাঞ্চন মৈত্র সদলবলে সেই সব অফিসে যান এবং নিজ হাতে বিজেপির পতাকা খুলে ফেলেন। তিনি বলেন, “ভাঙচুর ও দখলদারি তৃণমূলের সংস্কৃতি। আমরা সব করব না। রবিবার তৃণমূল ও কংগ্রেসের লোকজন এই ভাঙচুর চালিয়েছে।”

তোলা আদায় বন্ধের হুঁশিয়ারি

কাঞ্চন মৈত্র আরও জানান, “অবৈধ ভাবে জায়গা দখল করে তোলা আদায় বন্ধ করে দেব। YMA ময়দানে গাড়ি পার্কিং থেকে তোলা আদায়, ভাগীরথীর পাড় বরাবর দোকান খুলে সৌন্দর্য নষ্ট করা – সব বন্ধ হবে। নতুন সরকার সিদ্ধান্ত নেবে ঠিক না বেঠিক, তার আগে কেউ তোলা দেবেন না।”

প্রসঙ্গত

অধীর চৌধুরী বহরমপুরে পরাজিত হলেও বিজেপি এই কেন্দ্রে জয়লাভ করে। তৃণমূলের পক্ষ থেকে এখনও এই অভিযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »