পেনশন না পেয়ে বেলঘড়িয়া ডিপোতে বিক্ষোভ! আত্মহত্যার হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত কর্মীদের

পেনশন না পেয়ে বেলঘড়িয়া ডিপোতে বিক্ষোভ! আত্মহত্যার হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত কর্মীদের

Reported by: Manoj Das

কলকাতা: নির্ধারিত সময়ে পেনশন না পাওয়ার অভিযোগে বেলঘড়িয়া ডিপোতে বিক্ষোভে সামিল হলেন কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (WBTC) প্রায় ৪,২০০ জন অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসের ১ তারিখে পেনশন তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ার কথা থাকলেও, এ মাসে এখনও তা মেলেনি। এর জেরে বেলঘড়িয়ায় পরিবহন সংস্থার দপ্তরের সামনে বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের একাংশ কর্তৃপক্ষের দপ্তরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি, সরকার পেনশনের জন্য অর্থ বরাদ্দ করলেও তা সময়মতো তাঁদের হাতে পৌঁছাচ্ছে না। ফলে সংসার চালানো, দৈনন্দিন খরচ মেটানো এবং বিশেষ করে অসুস্থ অবসরপ্রাপ্তদের ওষুধ কেনার ক্ষেত্রেও চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

বিক্ষোভকারীদের একাংশ হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো পেনশন না পেলে তাঁরা আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। পাশাপাশি অসুস্থ অবসরপ্রাপ্ত কর্মীরা দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসবেন বলেও জানিয়েছেন।

এছাড়াও তাঁদের অভিযোগ, বকেয়া পাওনাও দীর্ঘদিন ধরে মেটানো হচ্ছে না।

 

তবে এই অভিযোগের বিষয়ে পরিবহন সংস্থার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »