প্রতিবেদন: মনোজ দাস | GT Live News
বৃহস্পতিবার সকালে ভাটপাড়ার কাঁকিনাড়ায় পুত্র পবন কুমার সিং-এর সমর্থনে প্রচারে বেরিয়ে তীব্র আক্রমণ শানালেন নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
তাঁর লক্ষ্য ছিল তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি। অর্জুন সিং বলেন, “অভিষেক ব্যানার্জিকে দেশ ছেড়ে পালাতে হবে। ২৫৬ থেকে মামলা দাঁড়িয়েছে ১১৯ টা মামলায়। ও বহু মানুষের সম্পত্তি লুঠ করেছে, সরকারি সম্পত্তি লুঠ করেছে। ও একটা চোর।”
তিনি আরও বলেন, “ভোট আসলেই বিকাশ বসুর কথা মনে পড়ে। বিকাশ বাবুর স্ত্রী বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল ওনাকে শুধু ব্যবহার করেছে। মমতা ও অভিষেককে মঞ্জু বসু সঠিক জবাব দিয়ে দিয়েছেন।”
অভিষেক ব্যানার্জির ‘৪ মে বিজেপি চোখে সরষের ফুল দেখবে’ মন্তব্যের জবাবে অর্জুন সিং বলেন, “কে চোখে সরষের ফুল দেখায় সেটা ৪ তারিখেই বোঝা যাবে।”

