Reported by Manoj Das
বরাহনগর বিধানসভা কেন্দ্রের পিআইএম প্রার্থী সায়ন দীপ মিত্র-এর সমর্থনে বরাহনগরের গোপাল লাল ঠাকুর রোডে নেতাজি সংঘের সামনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অশোক ভট্টাচার্য (বরাহনগর বামফ্রন্ট)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক এম এ বেবি।
এছাড়াও বক্তব্য রাখেন স্বপন ব্যানার্জি (সিপিআই রাজ্য পরিষদ সম্পাদক) ও প্রার্থী সায়ন দীপ মিত্র।
উপস্থিত ছিলেন সিপিআই নেতা রবীন্দ্র প্রসাদ, সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির দুই সদস্য ডাঃ দীপ্তজিৎ দাস ও সানু রায়, এবং সুব্রত বিদ (এরিয়া কমিটির সম্পাদক)।
ভিডিও ও ছবিতে: সিপিআইএম সর্বভারতীয় সম্পাদক এম এ বেবিকে বরাহনগরের এই জনসভায় বক্তব্য রাখতে দেখা যাচ্ছে।

