কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জির বুথ পরিদর্শন, সংখ্যালঘু এলাকায় জনসংযোগ

কামারহাটি বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জির বুথ পরিদর্শন, সংখ্যালঘু এলাকায় জনসংযোগ

Reported by Manoj Das

কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি বুধবার সকাল থেকেই কামারহাটির সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন এলাকায় বুথে বুথে ঘুরে দেখলেন। বুথ পরিদর্শনের পাশাপাশি তিনি দলের এজেন্টদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রক্রিয়া নিয়ে খোঁজখবর নেন।

এদিন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন মানস মুখার্জি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন এবং তাঁদের মতামত গ্রহণ করেন। বুথ পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ভোট পরিবেশ ও এলাকার পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান।

 

কামারহাটি কেন্দ্রের রাজনৈতিক লড়াইয়ে এই পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Translate »