জগদ্দল ও বরানগরে ভোটের চিত্র: কোথাও শান্তিপূর্ণ ভোট, কোথাও ভিভিপ্যাট বিকল, বৃষ্টিতেও লাইনে ভোটাররা

জগদ্দল ও বরানগরে ভোটের চিত্র: কোথাও শান্তিপূর্ণ ভোট, কোথাও ভিভিপ্যাট বিকল, বৃষ্টিতেও লাইনে ভোটাররা

Reported by Manoj Das

রাজ্যের ভোটপর্বে জগদ্দল ও বরানগর বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই নজরে এল ভিন্ন ভিন্ন ছবি।

জগদ্দল বিধানসভার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েত এলাকার স্বামী বিবেকানন্দ হাই স্কুলে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে, জগদ্দল বিধানসভার আতপুর রাজবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ১২২ নম্বর বুথে ভোট শুরুর পর থেকেই ভিভিপ্যাট বিকল হয়ে পড়ে। এর জেরে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে ভিভিপ্যাট পরিবর্তন করেন। এরপর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে বরানগর বিদ্যামন্দির ও রাধাকৃষ্ণ ভবনে সকাল ১০টা নাগাদ হালকা বৃষ্টির মধ্যেও ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মাথায় ছাতা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের অমূল্য ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ছিলেন সাধারণ মানুষ।

আরও খবর দেখতে চোখ রাখুন GTV Live News-এ

 

Reported by Manoj Das

Leave a Reply

Translate »