প্রতিবেদন: GTV Live News Desk
শনিবাসরীয় দুপুরে খাস কলকাতার কালীঘাটে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হরিশ মুখার্জি রোডের বাসভবন ‘শান্তিনিকেতন’-এ হাজির হন রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা বা সিআইডি (CID)-র আধিকারিকরা।
কিছুক্ষণের মধ্যেই অভিষেকের বর্তমান বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। সেখানে সরাসরি তাঁর হাতে নোটিশ ব্যান্ড করেন গোয়েন্দা কর্মকর্তারা।
নোটিশ পাওয়ার পর সরাসরি সংবাদ সম্মেলন
নোটিশ হাতে পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি প্রথমেই জানান, সিআইডির কাছে ভুল তথ্য ছিল যে তিনি কোথায় বসবাস করেন।
“সিআইডির কাছে জানা নেই যে আমি সাত বছর ধরে কোথায় বসবাস করছি। এটা কি পেশাদারি আচরণ?”
একাধিক কটাক্ষে তিনি বলেন, গোয়েন্দা সংস্থা হয়েও তাঁর সঠিক ঠিকানা জানতে পারেনি সিআইডি।
আইনজীবীর সঙ্গে কথা বলবেন
নোটিশের বিষয়ে অভিষেক জানান, তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন। তিনি আরও জানান, যেকোনো বিষয়ে তিনি সর্বদাই সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন।
কেন্দ্র সরকারকে কটাক্ষ
সবশেষে তিনি কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন,
“কেন্দ্র সরকার আমাকে দমাতে পারেনি আগেও, পারে না এখনও। আমি মাথা নত করার মানুষ নই।”
তিনি বিশেষভাবে অমিত শাহকে লক্ষ্য করে বলেন,
“মাথা নত করে পিঠ বাঁচাতে অন্য যাঁরা রাজি, তাঁদের মতো আমি মাথা নত করব না।”

