চুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার  পুলিশ

চুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ

গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম কল্যাণ দে (৬২), আবদুল গফ্র (৪৭) এবং বিকি রায়(২১)।কল্যাণ দে এবং বিকি রায় আশিঘর এর বাসিন্দা এবং আবদুল গফর এনজেপির বাসিন্দা।জানা গিয়েছে,বৃহস্পতিবার গভীর রাতে ৩ জনকে জংশন এলাকায় দেখে সন্দেহ হয় পুলিশের।এরপরই তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট।পুলিশ সূত্রে খবর,এই ৩ জন ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যেই এসেছিল।তবে এর আগেই তাদের গ্রেফতার করে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

Leave a Reply

Translate »