“তৃণমূল দলটাই মুছে যাবে!” মমতা-অভিষেককে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর।

“তৃণমূল দলটাই মুছে যাবে!” মমতা-অভিষেককে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর।

Reported By:- Binoy Roy

বহরমপুরে সাংবাদিক বৈঠক করে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury

এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন, সেটা সম্পূর্ণ শিশুসুলভ আচরণ।” তাঁর অভিযোগ, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ভারতীয় সংবিধানের ভাবনাকেই অপমান করছে।

অধীর বলেন, “কেউ যদি মনে করেন তিনি সারাজীবন মুখ্যমন্ত্রী, এমপি বা বিধায়ক হয়ে থাকবেন, সেটা গণতন্ত্রের ভাবনার সঙ্গে যায় না। সাধারণ মানুষের রায়কে সম্মান জানাতেই হবে।”

তিনি আরও বলেন, জনগণের রায় মেনে নিয়ে রাজনৈতিক নেতৃত্বের সরে দাঁড়ানোই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। তাঁর কথায়, “স্বেচ্ছায় কেউ মুখ্যমন্ত্রী বা জনপ্রতিনিধি হয়ে থাকতে পারেন না। মানুষের সমর্থনই শেষ কথা।”

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অধীরের পরামর্শ, “হার মেনে নিয়ে সম্মানের সঙ্গে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।” একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এর বাইরে গিয়ে যদি কোনও ভুলভাল আচরণ করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ তাঁকে জোকার বলেই গণ্য করবে।”

এদিন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তাঁর দাবি, ভবিষ্যতে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস আদৌ থাকবে কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, “থাকলেও হয়তো শুধু দিদি আর তাঁর খোকাবাবুই থাকবেন, কিন্তু দল বলে কিছু থাকবে কিনা বলা কঠিন।”

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Translate »