দ্বিতীয় দফার আগে নোয়াপাড়ায় অশান্তি | ইট ছোঁড়ার অভিযোগ

দ্বিতীয় দফার আগে নোয়াপাড়ায় অশান্তি | ইট ছোঁড়ার অভিযোগ

Reported by Manoj Das

দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। বুথে ঢোকার মুখে রাস্তায় নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণমূল ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

অভিযোগ, প্রার্থীকে নিয়ে বুথ পরিদর্শনে যাওয়ার সময় নয়া বস্তি কাজিপাড়া এলাকার ১৭০ নম্বর বুথের সামনে গাড়ি লক্ষ্য করে বড় বড় ইটের টুকরো ছোঁড়া হয়। এই ঘটনায় নির্বাচনী এজেন্ট অনুপ গিরিও হামলার শিকার হন বলে অভিযোগ।

অনুপ গিরির দাবি, হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে আক্রমণের চেষ্টা চালায় এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেয়। ঘটনায় নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জু বাল্মীকি ওরফে পাপ্পুর নাম জড়িয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে।

 

ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

Leave a Reply

Translate »